পাহাড়ে পালিত হল কবি অগম সিং গিরির ৯৩ তম জন্মজয়ন্তী
দি নিউজ লায়ন ; পাহাড়ে পালিত হল কবি অগম সিং গিরির ৯৩ তম জন্ম জয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনিত থাপা বলেন, অগম সিং গিরির মতো কবিকে যতটা সম্মান জানানো উচিত ছিল ততটা জানানো হয়নি। বিশিষ্ট এই কবির নাম অনেকে জানেন না।
বিশেষ করে আধুনিক প্রজন্মের কাছে তিনি পরিচিত নন, যে কারণে প্রথিতযশা কবি হওয়া সত্ত্বেও তাঁর জন্ম জয়ন্তীতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করা যায়নি। আগামী দিনে জিটিএ উদ্যোগ নিয়ে পাহাড়ের সমস্ত নেপালি কবিদের কর্মকাণ্ড সংরক্ষণ করবে যাতে আগামী প্রজন্মের কাছে তাদের পরিচিতি তুলে ধরা যায়।

Post a Comment